কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর নির্বাচনী সকল প্রচারণা ও কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
শনিবার বিকাল সাড়ে ৪টায় নগরীর নোয়াগ্রামস্থ বাসভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, ‘বিএনপির প্রার্থী মেয়র মনিরুল হক সাক্কু আজ পর্যন্ত নির্বাচনের বিষয়ে আমার সাথে কোন কথা বলেনি, আমি সাক্কুর প্রচারণায় মাঠে নামলে তাঁর ভোট কমবে বলেও তাঁর কিছু নেতা মাঠে অপপ্রচার চালাচ্ছে, তাই আমি সাক্কুর নির্বাচনের বিজয়ের স্বার্থে প্রচার ও গণসংযোগ থেকে সরে দাঁড়ালাম।
এদিকে শুক্রবার সাক্কুর নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে মনির চৌধুরী সাক্কুর পাশে থাকলেও হঠাৎ করে শনিবার বিকালে বিএনপির এ কেন্দ্রীয় নেতা সাক্কুর প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় সাক্কুর ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সচেতন মহলের অভিমত। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও তাৎক্ষনিকভাবে মেয়র প্রার্থী সাক্কুর প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
রাসেল/জারিফ





