কুমিল্লার দাউদকান্দিতে গাঁজাসহ মো. আব্দুল্লাহ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপতারকৃত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলার জোরবাগনা থানার আরামবাগ গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে শরীরে পেঁচানো এক কেজি গাঁজাসহ মো. আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেআই





