করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৮ এবং নারী ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৪৬ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২০৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬০ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২ হাজার ২৯৮ জন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে চারজন, খুলনায় একজন, বরিশালে দুইজন এবং রংপুরে দুইজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের চারজন এবং ১৫ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১১ হাজার ১২টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৫৭৩টি পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২১ লাখ ৫১ হাজার ৭০২টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ এবং এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ০৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এখন পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৩৪৫ (৭৬ দশমিক ৯৬ শতাংশ) ও নারী এক হাজার ৩০১ জন (২৩ দশমিক ০৪ শতাংশ)।

এমবি