সিরাজগঞ্জ সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী মা ও শিশুকন্যাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও তিনজন।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার শিমুলতলা এলাকার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- জেলার কামারখন্দ থানার মুগবেলাই গ্রামের গৃহবধূ শারমীন আক্তার (২৬) ও তার শিশুকন্যা উর্মি (৮ মাস)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার এসআই জিমেল হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজি অটোরিকশা শিমুলতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে চালকসহ তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে বলে তিনি জানান।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





