কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকনিকে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ ৪ জন নিহত ও আহত হয়েছেন ৮ জন।
উপজেলার উত্তর হারবাং গোয়ালমারা এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আমির হোসেন (৩৫), ঢাকার বাসাবো এলাকার আইয়াস আলীর ছেলে সাথি (২৫), কুমিল্লার হোমনার স্বপন মিয়ার স্ত্রী সুমি (২৭),কুমিল্লার নোয়াপাড়ার বাপ্পির স্ত্রী অজ্ঞাত (৪০) ও একজনের পরিচয় জানাযায়নি।
চট্টগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই নুরুল ইসলাম জানান, শুক্রবার রাতে পিকনিকের মাইক্রোবাসটি ঢাকার বাসাবো থেকে কক্সবাজার যাচ্ছিল।
সকালে উক্ত এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
আহত ৮ জনকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নাজিব





