বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামীকাল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনুস্কা) এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ৩ দিনের সরকারি সফরে যাচ্ছেন তিনি। খবর বাসস।

তিন দিনের সরকারি সফরে সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টগুলো পরিদর্শন এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেবেন।

এছাড়া মিনুস্কার এসআরএসজি ও ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে ২৯ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

এএস