যশোরের শার্শা থানার নাভারণ হাসপাতাল চত্ত্বর থেকে একটি তাজা ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে শার্শা থানা পুলিশ বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।
পুলশি ও স্থানীয়রা জানান, বুধবার বিকালে নাভারণ হাসপাতাল সদরে ডা. নাসির উদ্দিনের বাসভবনের কাছেই কে বা কারা বড় সাইজের একটি তাজা ককটেল বোমা মাটিচাপা দিয়ে রেখে যায়। মুরগিতে মাটি আঁচড়ানোর ফলে বোমাটি বের হয়ে পড়ে।
হাসপাতালের এক রোগী বোমাটি পড়ে থাকতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ এসে বোসাটি নিষ্ক্রিয় করেন। এতে বড় ধরনের নাশকতা থেকে হাসপাতালের রোগীরা রক্ষা পেয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কেএইচ





