চট্টগ্রামের ফৌজদারহাট স্টেশনে রেলের তেলবাহী ওয়াগনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।
রেলের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাইকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চালকের অসতর্কতার জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্টেশন ম্যানেজার শাহ আলম চৌধুরী
বর্তমানে রেল যোগাযোগ পূনরায় শুরু হয়েছে।
এদিকে প্রতক্ষ্যদর্শীরা জানান, তেলবাহী ওয়াগনটি ফৌজদার হাট স্টেশনে প্রবেশের সময় রেল লাইনের সংযোগ দেওয়ার আগেই ওয়াগনটি স্টেশনে ঢুকে পড়ে। এতে পাঁচটি তেলবাহী বগি লাইন থেকে পড়ে গিয়ে এগুলো সম্পূর্ণ তেল (ফার্নেস অয়েল) স্টেশন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এসআর
জাতীয়
রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রামের ফৌজদারহাট স্টেশনে রেলের তেলবাহী ওয়াগনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।