টাঙ্গাইলের পলাতক এক জেএমবি সদস্য আদালতে আত্বসমর্পন করেছে। সে কালিহাতী উপজেলার বলভবাড়ী গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে আতাউর রহমান (৫০)।
রবিবার (১৮ জুন) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কালিহাতী আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। পরে আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, আতাউর রহামান জেএমবি’র তালিকাভুক্ত একজন সদস্য। সে কালিহাতী থানার ২০১৬ সালের সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় পলাতক ছিল।
কাওছার/এমই





