সকাল থেকে ঢাকার বিভিন্ন প্রবেশমূখে কোন ঘোষণা ছাড়াই যান চলাচল বন্ধ থাকলেও এবার গণপরিবহন শূন্য হয়ে পড়েছে ঢাকা শহর। ফলে অফিসগামী মানুষদের পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে।
সকাল থেকে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও সোনারগাঁও থেকেও ঢাকামুখী কোনো গণপরিবহন চলেনি। দুয়েকটি বাস চললেও তা পরে বন্ধ হয়ে যায়।
ঢাকায় হঠাৎ পরিবহণ শূন্য হওয়ার পিছনে কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহণ শ্রমিক জানান,' সকালেই ওপর থেকে বলে দেওয়া আছে শুধু একবার ক্ষেপ মারা যাবে এরপর গাড়ি আর চালানো যাবে না।'
শুধু সকালে কেন? জানতে চাইলে সে জানায়, 'কারণ সকালে সবাই অফিসে যাবে তাই একবার গাড়ী মতিঝিল নিয়ে আবার চলে আসতে হবে আর চালানো যাবে না'
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়, মূলত তাদের সমাবেশকে কেন্দ্র এ কাজগুলো সরকার পরিকল্পিতভাবে করে যাচ্ছে। যেন সমাবেশে কেউ যোগ না দিতে পারে।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, গনপরিবহণ শূন্য ও গণগ্রেফতার চালিয়ে সরকার বিএনপির সমাবেশে জনস্রোত ঠেকাতে পারবে না।
উল্লেখ্য, রোববার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এই সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘ ১৯ মাস পর রাজধানীতে জনসভা করতে যাচ্ছে বিএনপি। এ সমাবেশের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা বা জনসমর্থনের বিষয়টি জানান দিতে চায় দলটি।
জেড





