কক্সবাজার লিংকরোড এলাকা থেকে দুই নারী মানবপাচারকারী আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের হেফাজতে ২ তরুণীকে উদ্ধার করা হয়।
রোববার (৫ জুলাই) বিকেলে ৪টায় তাদের আটক করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন জানান, ভারতীয় মানবপাচারকারী দুই নারী হলেন পূজা হালদার (১৮) ও লক্ষ্মী মোহন্ত (৬০)।
উদ্ধার হওয়া দুই তরুণী হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার শাসছুল আলমের স্ত্রী রাশেদা (২৮) ও এজাহার হোসেনের স্ত্রী জেসমিন (২০)।
এআই/





