রাজধানীর বাড্ডায় বাসের ধাক্কায় সরোয়ার হোসেন টিটু (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বাড্ডা লিংক রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।  

বাড্ডা থানার এএসআই মাসুদ শেখ জানান, বাড্ডা লিংক রোড মেইন রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী তুরাগ বাস টিটুর মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায় বলে জানান এএসআই।

এমবি