অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেলের পেছনের বালুঘাট বস্তিতে বুধবার দুপুর ৩ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ৬-৭ টি ঘর পুড়ে যায়। ঘটনার পরপর মোহাম্মদপুর ও পলাশী ফায়ার সার্ভিসের দুটি করে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরহাদ হোসেন জানান, এ ঘটনায় বস্তিটির ৬ থেকে ৭ টি ঘর পুড়েছে এবং এক শিশুর মৃত্যু হয়েছে।

জেএ