কুষ্টিয়ায় চাঁদাবাজির অভিযোগে আট পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। প্রতিবাদে কুষ্টিয়ায় তিনটি মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা।
শুক্রবার সকাল ১০টা থেকে কুষ্টিয়া-রাজবাড়ি, কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী তিনটি মহাসড়কে আড়া আড়িভাবে ট্রাক রেখে এ অবরোধ করা হয়। অবরোধে পড়ে মহাসড়ক দিয়ে যাতায়াত করা যাত্রীরা। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, মহাসড়কে ট্রাক থামিয়ে অবৈধভাবে চাঁদা তোলার কারণে বৃহস্পতিবার রাতে মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকা থেকে আটজন পরিবহন শ্রমিককে আটক করা হয়েছে। এর প্রতিবাদেই শ্রমিকেরা শুক্রবার মহাসড়ক অবরোধ করে রাখেন।
এমএ





