প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, বাজার রক্ষায় সচেতন রয়েছি।

মানিকগঞ্জকে নদী ভাঙ্গন রক্ষায় স্থায়ী উদ্যোগ নেবে সরকার। আমরা সর্বশক্তি নিয়োগ করেছি এবং যেখানেই ভাঙ্গন সেখানেই আমরা মানুষের পাশে থাকবে সরকার। 

আজ শনিবার (১৩ জুলাই) মানিকগঞ্জ জেলার নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করে পানিসম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এসব কথা বলেন।

ঘিওর উপজেলার রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয় ও শিবালয় উপজেলার কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আপৎকালীন সংরক্ষণ কাজ পরিদর্শন করেন। পরে উপ-মন্ত্রী ৪ নং আরিচা ফেরিঘাট এর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ উপমন্ত্রী শামীম।

পরিদর্শনকালে উপমন্ত্রী শামীম বলেন, এই বর্ষায় মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর ও দৌলতপুরসহ যে সকল স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে আমরা তা জরুরী ভিত্তিতে আপৎকালীন সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছি। এই বর্ষার পরে মানিকগঞ্জকে স্থায়ীভাবে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে দ্রুততম সময়ে প্রকল্প গ্রহণ করা হবে।

এ সময় সারাদেশে ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ এবং ভাঙ্গন কবলিত এলাকা চিহ্নিত করে সে মোতাবেক ব্যবস্থা নেওয়ার হচ্ছে উল্লেখ করে উপমন্ত্রী শামীম বলেন, সারা দেশে বর্তমানে নদী ভাঙ্গন কবলিত এলাকা ৬৫০ টি, ঝুঁকিপূর্ণ এলাকা ৬৫টি, এবং অতি ঝুঁকিপূর্ণ ২৬টি।

আমি, প্রতিমন্ত্রী, সচিব ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ ঊর্ধতন কর্মকর্তাগণ সারাদেশে এ সকল স্থানগুলো পরিদর্শন করছি এবং প্রয়োজনীয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন জাহাঙ্গীর, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান, প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বাবুল মিয়া, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম ফিরোজ মাহমুদসহ স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ প্রমুখ ।

এএস