বৈষম্য বিলোপ আইন বাস্তবায়নের দাবিতে নড়াইলে শোভাযাত্রা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) জেলা শাখা ও পরিত্রাণ এসব কর্মসূচি পালন করে।
নড়াইল শহরের রূপগঞ্জ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রূপগঞ্জ চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, বিডিপির জেলা শাখার সাধারণ সম্পাদক বীরেন দাস প্রমুখ।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





