বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা নির্যাতন মানবাধিকার লঙ্ঘন ও গুমের প্রতিবাদে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে অবস্হিত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাস্টিস ফর বাংলাদেশ ইউকের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশিষ্ট সাংবাদিক মাহবুব আলী খানশুর বলেন, আজকে বাংলাদেশের অবস্থা এমন যে, ঘরে থাকলে খুন আর বাহিরে গেলে গুম।দেশটি এখন খুন আর গুমের রাজ্যে পরিনত হয়েছে।এ অবৈধ শেখ হাছিনা ও তার অনির্বাচিত সরকার জোর করে ক্ষমতায় বসে মানুষের ভোটের অধিকার হরন করেছে। আজকে বাংলাদেশে গনতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার শুন্যের কোটায় অবস্থান করছে। দেশে এমন কোন জনপদ নেই যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারে।
সাংবাদিক নূরে আলম বরষণ আজমী, ইলিয়াস, হুম্মাম ও আরমানসহ গুম হওয়া সকল বিরোধী নেতাকর্মীদের অবিলম্বে ফিরিয়ে দেয়ার দাবি জানান।তিনি আরো বলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামন্যাস্টি ইন্টারন্যাশনাল ও হিউমেন রাইটস ওয়াচসহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন আজমী, ইলিয়াস , হুম্মাম ও আরমানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও বাংলাদেশের অবৈধ সরকার তাদের বিষয়ে কোন কথা বলছে না । এ থেকে প্রতীয়মান হয়, বিরোধী রাজনৈতিক মতকে অন্যায় ভাবে দমন করতেই তাদের গুম করে রেখেছে সরকার।
মানবাধিকার সংগঠক ফরিদুল ইসলাম বলেন, এক দলীয় সরকার কায়েম করে দেশের নির্বাহী, আইন ও বিচার বিভাগের পূর্ণ ক্ষমতা কুক্ষিগত করে নিজেকে এক মহা অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধরে পরিণত করেছে সরকার প্রধান বলে তিনি জানান।
এডভোকেট মোহাম্মদ মহিব্বুল্লাহর সভাপতির বক্তব্যে বলনে, আজকে বাংলাদেশের অবস্থা এমন যে, ঘরে থাকলে খুন আর বাহিরে গেলে গুম। দেশটি এখন খুন আর গুমের রাজ্যে পরিনত হয়েছে। এই অনির্বাচিত সরকার জোর করে ক্ষমতায় বসে মানুষের ভোটের অধিকার হরন করেছে।আজকে বাংলাদেশে গনতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার শুন্যের কোটায় অবস্থান করছে। দেশে এমন কোন জনপদ নেই যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারে।
মানবাধিকার সংগঠক ফরিদুল ইসলামের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মাহবুব আলী খানশুর, সাংবাদিক নূরে আলম বরষণ, বিএনপি নেতা মাওলানা শামিম আহম্মেদ, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হাবীবুর রহমান, মাহমুদ আহমদ, আইনজীবি ডলার বিশ্বাস, নুর হোসাইন, কমিউনিটি নেতা নুর বক্স, সাংবাদিক মাহিতুর রহমান বাবলু,এডভোকেট আলী আকবর কাদের, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো: মতিয়ার রহমান, মাওলানা নাছির উদ্দিন,গরিব হোসাইন, আরশাদ আলি টিপু, মোহাম্মদ আতিকুল ইসলাম, মোহাম্মদ জয়নুল আবেদীন,আবুল কাশেম, কমিউনিটি নেতা হাবীবুর রহমান প্রমুখ।