নড়াইলে আদালতের নির্দেশে ১৩০ বছর পর আগের নাম ফিরে পেল নড়াইলের ঐতিহ্যবাহী শিব শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস বলেন, ২৪ নভেম্বর এ রায় হলেও ৬ ডিসেম্বর রায়ের কপি হাতে পাওয়া গেছে।

তিনি বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ঐতিহ্যবাহী শিব শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সূত্রে জানা গেছে, নড়াইলের জমিদার শিব শংকর রায়ের মৃত্যুর পর তাঁর স্ত্রী নিভাননী রায় নারী শিক্ষা উন্নয়ন ও প্রসারে স্বামীর নামে ১৮৮৬ সালে ঐতিহ্যের শিব শংকর জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

এ সময় তিনি নড়াইল কুড়িগ্রাম মৌজায় ১০ একর সম্পত্তিসহ একটি ভবন দান করেন।মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৬ মে পুরোনো এই ঐতিহ্যবাহী শিব শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টির নাম পরিবর্তন করে রূপগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামকরণ করে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ একই বছরের ২২ জুলাই আগের নাম পরিবর্তন করে রূপগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনুমোদন দিয়ে পত্র দেয়। দেশ স্বাধীনের পর ১৯৯৭ সালের ১৩ আগস্ট ঐতিহ্যবাহী শিব শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের এক সভায় নাম পরিবর্তনের কার্যবিবরণী করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগে চিঠিপত্র চালাচালি হয়। কোনো কাজ না হওয়ায় ২০১৩ সালের ১৪ মার্চ ঐতিহ্যবাহী শিব শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষে সাবেক প্রধান শিক্ষক বনোয়ারী লাল বিশ্বাস নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। মামলায় যশোর শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়।

উজ্জ্বল/মাহমুদ