সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ২৯ নেতাকর্মীসহ মোট ৬৭ জনকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে তালা উপজেলা যুবদল সভাপতি হাফিজুর রহমান ও কৃষকদল সভাপতি আব্দুল আলীসহ বিএনপির ২৫ জন এবং দেবহাটার সখিপুর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা ময়নুদ্দিন ময়নাসহ জামায়াতের ৪ জন নেতাকর্মী রয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
কেএইচ





