গাজীপুরের টঙ্গীতে পুলিশ এবং শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
২০ দলীয় জোটের দ্বিতীয় দফায় ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে টঙ্গীতে মিছিল করে গাজীপুর মহানগর শিবির।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবির নেতাকর্মীরা রাস্তায় আগুন দিয়ে ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পুলিশ আসলে শিবির কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এ সময় রাস্তায় আগুন ও গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
ইআর





