বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমনান নিজামীর দাফন হবে গ্রামে মা-বাবার কবরের পাশে।
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মন্মথপুর গ্রামে নিজামীর বাড়ি। এখানে পারিবারিক গোরস্থানে কবর দিতে ওছিয়ত করেন নিজামী।
সোমবার সাদা পোশাকে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরাও গোরস্থানটি পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেছে সাঁথিয়া থানা পুলিশ সূত্র।
সূত্র জানায়, যেদিনই হোক নিজামীর ফাঁসি কার্যকরের পর রাতেই তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। ভোররাতের মধ্যেই তার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন করা হবে। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে নিজামীর গ্রামের বাড়ি পরিদর্শন করা হয়েছে।
মন্মথপুর গ্রামবাসী জানায়, গ্রেফতার হওয়ার আগে নিজামী নিজ গ্রামে নিয়মিত আসা-যাওয়া করতেন। তখন গ্রামবাসীসহ আত্মীয়-স্বজনকে বলেছেন, মৃত্যুর পর তাকে যেন নিজ জন্মভূমি মন্মথপুর গ্রামে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।
সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গোরস্থান পরিদর্শন করায় ধারণা করা হচ্ছে এখানেই তার দাফন হবে।
এমবি





