বাংলাদেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৬২৫ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ৬৪৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ২ কোটি ১০ লাখ ছাড়াল
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুসারে শনিবার সকালে বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২ কোটি ১১ লাখ ৫৯ হাজার ৭৩০ জনে পৌঁছেছে, খবর সিনহুয়া।

এছাড়া, সিএসএসইর তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনভাইরাসে ৭ লাখ ৬৪ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৩ লাখ ১৩ হাজার ৫৫ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ৪৪৮ জন।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনায় ৩২ লাখ ২৪ হাজার ৮৭৬ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫ হাজার ৪৬৩ জন মারা গেছেন। এরপরে ভারতে ২৪ লাখের বেশি আক্রান্ত আছেন।

রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো ও কম্বোডিয়ায় এখন পর্যন্ত চার লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
এমআর