ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের আটাশ মাইল নামক স্থানে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে নয় জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স জেলার বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে আগুন দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করে।

বিজিবি-৩০ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল তুষার বিন ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

কেএইচ