সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের সঙ্গে বরবাহী মাইক্রোবাসের ধাক্কার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
এর আগে ওই দুর্ঘটানয় ঘটনাস্থলেই বর-কনেসহ ৯ জনের মৃত্যু হয়।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে বর-কনেসহ মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হন। সেই সঙ্গে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে ৩ জনের নাম জানাজায়।
তারা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেন (৫৫), স্ত্রী সুমাইয়া (৪৫) ও তার ছেলে বর আজম (২৫), শরীফুল ইসলাম (২৬), মমিন (৩২) টুটুল আহমেদ(১৮), এবং চালক স্বাধীন (২৮)। স্বাধীন কামারখন্দের জামতৈল গ্রামের মন্টু সেখের ছেলে।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
উল্লাপাড়া মডেল থানার ভখারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ ও সলপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহতদের মরদেহদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর তিন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএস





