নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র এহসান আনোয়ার আবেদ (১৯) সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নোয়াখালী মেডিক্যাল কলেজ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মোটুবী গ্রামের আবুল কালামের ছেলে।

 

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সকালে আবেদ প্রতিদিনের ন্যায় মেডিক্যাল কলেজ সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। আজও গোসল ও সাঁতার কাটতে গিয়ে তিনি ফিরে না আসায় তার সহপাঠীরা তাকে পুকুরের খুঁজতে থাকে।

 

কিছুক্ষণ পর তার লাশ ভেসে উঠলে উদ্ধার করে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় বর্ষবরণের সকালে পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। নিহত আবেদের নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কেএইচ