শুক্রবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, অতীতে রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থেকে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করেছে, তাদের নতুন করে আবারও ক্ষমতায় দেখতে চায় না দেশবাসী। দেশের মানুষ চায়, শেখ হাসিনার সরকার বারবার ক্ষমতায় ফিরে এসে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখুক। এ সরকার মেয়াদের আগে এক দিনে ৫০০ বোমা নয়, এক দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ সেতু উদ্বোধন করেছেন। আওয়ামী লীগ সরকারই দেশ ও দেশের মানুষের উন্নয়ন করে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রসঙ্গ টেনে ডা. দীপু মনি বলেন, সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ জন্য সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, কর্মসংস্থানসহ তাদের প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে। চাঁদপুরে এ জনগোষ্ঠীর যারা বসবাস করছেন, সরকার সবসময় তাদের খোঁজখবর রাখছে।

এবি