জয়পুরহাট জেলা শহরের বিশ্বাসপাড়া এলাকার রেল লাইনের পাশ থেকে একদিন বয়সের মৃত একটি মেয়ে শিশু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৩ টায় শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার সময় বিশ্বাসপাড়া এলাকায় চিনিকল সংলগ্ন রেল লাইনের পাশে অপরিচিত ২ জন ব্যক্তি একটি ঔষধের কার্টুন ফেলে দেয়। এ দৃশ্য দেখে বিশ্বাসপাড়ার রনি ও ইউনুস নামে দুই যুবকের সন্দেহ হলে তারা দেখতে আসে। কার্টুনে একটি মেয়ে শিশু দেখে পুলিশকে খবর দেয়। ততক্ষণে ওই দুই ব্যক্তি পালিয়ে যায়।
জয়পুরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম শিশুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। কার্টুনের গায়ে পদ্মা ল্যাব লেখা রয়েছে বলে জানান জাহিদুল ইসলাম।
এআই





