নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আজ সকাল ১১টায় হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে উপজেলা সদরে শোকর্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফিটনেছ বিহীন গাড়ী, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের অপসারন ক্রমেই ঝুঁকিমুক্ত জীবন চলাচলে নিরাপদ সড়কের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক এডঃ ফজলে আজিম তুহিন, ইকবাল উদ্দিন রাশেদ ও ফাহিম উদ্দিন প্রমুখ।
জানা গেছে গত ১৩ মার্চ হাতিয়া নলচিরা জাহাজমারা প্রধান সড়কের মার্কাজ সংলগ্ন এলাকায় লাইসেন্স বিহীন ট্রাকটর ও অবৈধ ভাড়ায় চালিত মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়। এভাবে প্রতিনিয়ত প্রানহানির ঘটনায় প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় সাধারন মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এসময় মানববন্ধনে বক্তরা হাতিয়ায় ব্যাপকহারে লাইসেন্স বিহীন অবৈধ মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।
এমএনজে





