সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির ৪ নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাতে কাজিপুর উপজেলার বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, কম্পিউটারসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ওহেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএনজে





