গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঞ্জিলা বেগম (২৬) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী মোমিন মিয়া।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের আবুল হোসেনের কন্যা মঞ্জিলার সাথে একই উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনাতলা গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র মোমিন মিয়ার ৬ বছর পূর্বে বিয়ে হয়।
পারিবারিক কলহের কারণে মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী মোমিন ও স্ত্রী মঞ্জিলার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বেধড়ক মারপিট করলে মঞ্জিলা নিস্তেজ হয়ে পরলে মমিন স্ত্রীকে ফেলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম প্রতিনিধিকে জানান, এস আই ফজলু ঘটনাস্থলে গিয়েছিল। মমিনের পরিবার দাবি করেছে, মঞ্জিলা বিষপানে আত্মহত্যা করেছে। এ ব্যপারে মীমাংসার চেষ্টা চলছে, আমি ঘটনাস্থলে যাচ্ছি।
এসএইচ





