কুয়াকাটায় মাটি কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রবিবার (৫ মার্চ) সকাল ৯ টার দিকে কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, জাকির হোসেন খান (৩৫) ও তার স্ত্রী সাহিদা বেগম (৩০)। আহতদের স্থানীয়রা উদ্বার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর মধ্যে জাকির হোসেন খানের অবস্থা গুরতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহতের পরিবার।
আহতদের স্বজন ও প্রতক্ষ্যদর্শীদের সূত্র জানায়, ইটের ভাটার জন্য বেকু দিয়ে মাটি কাটায় বাধাঁ দেয়ায় ফিরোজ খান (২৭) তাদেরকে কুপিয়ে জখম করে। আহত সাহিদা এ ঘটনার জন্য ফিরোজ খানের পিতা আইয়ুব আলী খানকে দায়ী করেছেন।
কলাপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. জেএইচখান লেলীন জানান, জাকির খানের হাতের কবজির নিজের হাড় ও প্রায় সব রগ কেটে গেছে। দ্রæত তার উন্নত চিকিৎসার প্রয়োজন।
মহিপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, অহতরা থানায় যোগাযোগ করলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং থানায় দ্রæত মামলা দায়ের করতে বলা হয়েছে।
হোসাইন/জারিফ





