কিশোরগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাসুম মিয়া (২৭) নামে এক গ্রাম পুলিশকে আটক করেছে জনতা।
শুক্রবার গভীর রাতে উপজেলার যশোদল ইউনিয়নের কাটাকালি গ্রামে এ ঘটনা ঘটে।তিনি কাটাকালি গ্রামের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ আব্দুল মান্নানের ছেলে।
ওই গৃহবধূর ভাসুর জানান, শুক্রবার তার ছোট ভাই ব্যবসার প্রয়োজনে ঢাকায় যায়। এ সুযোগে গ্রাম পুলিশ মাসুম রাত দেড়টায় তার ভাইয়ের ঘরে প্রবেশ করেন। তার ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে ধর্ষককে ধরে ফেলেন।
যশোদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামছুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজকের এমন কাজের জন্য তার পদ থেকে তাকে প্রত্যাহারের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করবো।’
কেএইচ





