রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের ৭টি ইউনিট কাজ করছে। 

আনোয়ারুল ইসলাম দোলন আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পর্যন্ত কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, ভবনটি আবাসিক। ভেতরে প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী সেখানে ৫/৬ জন আটকা পড়েছেন।

এন