কুমিল্লার চান্দিনা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন সাহা (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জীবন চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের শংকর চন্দ্র সাহার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে ঘরের মধ্যে বৈদ্যুতিক তারে জড়িয়ে জীবন জ্ঞান হারায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সন্ধ্যায় জীবন চিকিৎসাধীন অবস্থায় সেখানে মার‍া যায়।

ওএফ