যশোর মনিরামপুরের নেহালপুর সড়কে গণপিটুনিতে তৌহিদ নামে এক ডাকাত নিহত হয়েছে। মনিরামপুরের রাজু ও হাফিজ হত্যাসহ প্রায় এক ডজন মামলার পলাতক আসামি তৌহিদ দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল।

তৌহিদ মনিরামপুরের মাছনা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

সোমবার ভোরে এই ঘটনা ঘটে বলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খবির উদ্দিন নিশ্চিত করেছেন।

ওসি খবির উদ্দিন জানান, ভোরে তৌহিদ দলবল নিয়ে নেহালপুর সড়কে ডাকাতি করার সময় আশপাশের গ্রামের লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে। তার অন্য সঙ্গীরা পালিয়ে গেলেও সে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

ইআর