শহরের চকসূত্রাপুর এলাকায় লেপ-তোষকের দোকানে আগুন লেগে মালামাল পুড়ে গেছে।
নিউ মর্ডান লেপ গদি ঘরের কর্মচারীরা কাজ করার সময় রোববার দুপুর ১২টায় মেশিনে তুলা আটকে গিয়ে আগুনের ফুলকি বের হতে থাকে। এক পর্যায়ে আগুনের ফুলকিগুলো বিদ্যুতের তারে লেগে আগুন লেগে যায়।
খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়ার চকসূত্রাপুর নিউ মডার্ন লেপ গদি ঘরের কর্মচারী মো. আকাশ জানান, এ দোকানে মেশিনে পুরনো তুলা, নতুন তুলা ধুনে করে নতুন লেপ, তোষক ও বালিশ তৈরি করা হয়। মেশিনে তুলা ধোনা করার সময় আটকে যায়। পরে তুলা মেশিন থেকে বের করতে গেলে আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত।
দোকান কর্মচারী গুলজার রহমান জানান, দোকানে ২৫ মণ নতুন শিমুল তুলা, বেশকিছু কাপার্স তুলা, পুরনো তুলা, তোষক ও লেপ তৈরির কাপড়, ধোনাই মোটরসহ অন্যান্য মেশিনপত্র পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার রফিকুজ্জামান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন নেভাতে তিনটি ইউনিট কাজ করেছে।
জেআই





