গাইবান্ধায় জমি চাষ করা যন্ত্রের চাপায় পরে সৌমিক মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ঝাউবাড়ী গ্রামের মুসফিকুর ইসলামের ছেলে।

শনিবার বিকেল ৪টার দিকে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি পাওয়ার টিলার জমি চাষ করছিল। এমন সময় সৌমিক হাতে একটি রশি নিয়ে ওই জমিতে খেলতে যায়।

জমি চাষ করা অবস্থায় সৌমিক হাতের রশিটি দিয়ে টিলারে ছুরে মারলে তার হাতের রশিটি পাওয়ার টিলারের ফালে আটকিয়ে যায়। আর ফালের ঘুরনি পাকে সেও ওই রশির সাথে ফালে আটকিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


মালিবাড়ী ইউপি চেয়ারম্যান আলী আযম শাহ্ রুনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।