বগুড়ার শাজাহানপুরে মাটিবোঝাই দ্রুতগামী একটি ট্রাকের (বগুড়া-ড-১১-১১৪৮) চাপায় আশরাফুল আলম হৃদয় (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার সাজাপুর আকন্দপাড়া এলাকায় মাঝিড়া বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর কারিগরপাড়ার নজরুল ইসলামের ছেলে । সে বেলপুকুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র। ট্রাকটি থানায় আটক রয়েছে।
নিহতের স্বজনেরা জানান, প্রতিদিনের ন্যায় রোববার সকাল ৬টায় প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। মাঝিড়া মাছের আড়তের পাশে এক শিক্ষকের বাসায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জেআই





