মাগুরার শালিখা উপজেলা থেকে ২ কেজি ৩শ’ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ এক বাস যাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম মনিন্দ্রনাথ দত্ত (৪৪) সাতক্ষীরার তালা উপজেলার বেতুয়া গ্রামের মৃত নরেন্দ্রনাথ দত্তের ছেলে বলে জানা গেছে।

রোববার ভোরে শালিখা উপজেলার শতখালি এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মনিন্দ্রের ব্যাগে তল্লাশি চালিয়ে ২ কেজি ৩শ’ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

মনিন্দ্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এআই/