রাজধানীর হাজারীবাগে রনি (২৭) নামের এক লেগুনাচালককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর সাড়ে চারটার দিকে হাজারীবাগের বৌ বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী ফাহিমা আক্তার বলেন, বৌ বাজারে শেখ রাসেল কলেজের সামনে রাস্তায় ছুরিকাঘাতে রনি পড়ে ছিল।
পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। কে বা কারা এ কাজ করেছে তা তিনি জানেন না।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী সাব-ইন্সপেক্টর বাবুল মিয়া জানান, রনির বুকের নিচে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ এখন মর্গে রয়েছে।
এসএম





