মেহেরপুরের মুজিবনগর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেল উদ্ধার করছে পুলিশ।
সোমবার সকালে উপজেলারর পুরন্দপুর গ্রামে একটি কবরস্থানের কাছ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে গ্রামের একদল কৃষক কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন। তারা কবরস্থানের কাছে পৌঁছালে লাল ও কালো টেপ মোড়ানো বোমার মত কয়েকটি বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল সেখানে গিয়ে এসব ককটেল উদ্ধার করে।
মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, কারা কি উদ্দেশ্যে ককটেলগুলো রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এমবি





