মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদরের পুল এলাকায় একটি দ্রুতগামী বাস চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে শ্রীমঙ্গল থেকে সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাস ওই এলাকায় দুইজন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এমকে





