ফেনীর তেমুহনীতে চট্টগ্রামগামী ও সোনাপুরগামী সুগন্ধা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ফেনীর তেমুহনী নামক স্থানে চট্টগ্রাম থেকে আগত নোয়াখালীগামী গাড়ির সাথে সোনাপুর থেকে আগত গাড়ি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১জন নিহত এবং ৪০ জন আহত হন। আহতদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ফেনী মহিপালের হাইওয়ের পাড়ির ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসময় কিছুক্ষণের জন্য নোয়াখালীর সাথে চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও এখন যানবাহন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।
কেএইচ





