মুন্সীগঞ্জের পদ্মায় তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ট্রাকসহ ৫ শতাধিক যানবাহন।
শুক্রবার বেলা ১১টা থেকে মাওয়া প্রান্তে দক্ষিণবঙ্গের যানবাহনের চাপ বেড়েছে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানায়, নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। মোট ১৬টি ফেরির মধ্যে ৪টি ছাড়া বাকি ১২টি পারাপারের কাজে নিয়োজিত রয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে ২ ও ৩ নম্বর ফেরিঘাটের পল্টুন স্থানান্তরের কারণে শুধু ১ নম্বর ঘাট দিয়ে যান পারাপার করা হয়। তাই রাতে কিছু জমে থাকা ট্রাক আর আজকের যানবাহন মিলে পাঁচ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায়।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





