কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজি চালিত বেবিট্যাক্সির দুই যাত্রী এক নারী ও শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে চালকসহ তিনজন।

শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে উপজেলার জোড়কানন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওয়াল মিয়া জানান, যাত্রীবাহী বাস বেবিটেক্সিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক শিশু ও নারীর মৃত্যু হয়। এ সময় আহত হয় বেবিটেক্সির চালকসহ আরো তিনজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও মরদেহ মর্গে পাঠানো হয়।

জেআই