খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া এলাকায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
জানাগেছে, খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফেনী যাচ্ছিল। পথে পাতাছড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দু’জনের মৃত্যু হয়। এসময় আহত হন অটোরিকশার আরো দুই যাত্রী। অটোরিকশাটি ফেনীর ছাগলনাইয়া থেকে রামগড়ের দিকে যাচ্ছিল।
খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. শাহজাহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহজাহান জানান, আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এমআর





