রাজধানী উত্তরার নর্থ টাওয়ার এলকায় ওয়াসার পানিবাহি লরীর ধাক্কায় দেওয়ান আলী আকবর (৫৪) নামক এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
নিহত আলী আকবর বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক।তিনি বুয়েট কোয়ার্টারে থাকতেন।
তিনি তার ব্যক্তিগত একটি কাজে উত্তরায় গেলে এ ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই শফিউল আলম বিষয়টি নিশ্চত করে টাইমনিউজবিডিকে বলেন, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে নর্থ টাওয়ার এলকায় ওয়াসার পানিবাহি লরীর ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনা স্থলথেকে লরীটি আটক করা হয়েছে।
এবং এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

এআই/