রাজধানীর মিরপুর কাজীপাড়ায় ফার্নিচার দোকানের আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শামিম বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সর্ভিসের ৩টি ইউনিট। এর আগে, রাত সাড়ে ৮টার দিকে দোকানটিতে আগুন লাগে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম আগুনে দগ্ধ হয়ে এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির নাম শামিম বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান এসআই।

ফায়ার সর্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ভজন সরকার জানান, মিরপুর থেকে দু’টি এবং মোহাম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এমকে