বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিরাজগঞ্জ জেলা ইউনিটের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পাঁচ তলা ভবনের একতলা ভবনটি উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এস আকবর এমপি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের সহসভাপতি মোস্তফা কামাল খানের সভাপতিত্বে ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের মহাসচিব বি এম মোজাহারুল হক এনডিসি, সদস্য রেহানা আশিকুর, আলহাজ আবুল বাশার, আই সি আর সি এর ডেলিগেশন প্রধান ক্রিস্টিন সিপলা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা ইউনিটের নেতারা।
জেআই





