চট্টগ্রামের বিআরটিসি বাস স্টেশন এলাকায় ট্রাকচাপায় মো. আব্দুল্লাহ (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ময়মনসিংহ জেলার মো. মোস্তফার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, রাস্তা পার হওয়ার সময় পণ্য বোঝাই একটি ট্রাক চাপা দিলে আব্দুল্লাহ আহত হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর